ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সনাক্তঃ ২২ দিন পর নিখোঁজ ব্যাংকারকে জীবিত উদ্ধার

কুমারখালীতে কর্মরত ও বসবাসরত ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ রাজু গত ২২ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাকে তার বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির জন্য মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

এমতাবস্থায় কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে মৃত ইয়াসিন আলীর পুত্রো উক্ত ব্যাংক কর্মকর্তার পরিবার এবং স্বজনেরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। সংবাদপত্রে এ বিষয়ে নিখোঁজ সংবাদ প্রকাশিত হতে দেখা যায়। পুলিশের সহযোগিতা কামনা করে এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ দুই সপ্তাহ কাল অতিক্রম হয়ে যাবার পরও নিখোঁজ কর্মকর্তার কোন হদিস না মেলায় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জেলা শহরে মানববন্ধন করা হয়।

এদিকে নির্বাচন সহ নির্বাচন পূর্ব ও পরবর্তী নানা পরিস্থিতির কারণে কুমারখালী থানা প্রশাসন ব্যাপক ব্যস্ত থাকায় সেই ব্যস্ততার মধ্যেও নিখোঁজব ব্যাংক কর্মকর্তার সন্ধানে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখেন তারা। কুমারখালী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আকিবুল ইসলাম এর আন্তরিক তৎপরতায় ২২ দিন পর গত শুক্রবার রাত আটটার সময় মোবাইল ফোন ট্র্যাকিং এর সহায়তায় উদ্ধার করা হয়েছে ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ রাজুকে। সে তার মোবাইল ফোন বন্ধ করে ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। খুলনার এশিয়া হোটেল থেকে পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহম্মদ আকিবুল ইসলাম প্রতিবেদককে বলেন, নিখোঁজ রাজু সে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ভিকটিমকে উদ্ধারের পর পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা ও তার সাথে কথা বলে জানা যায় মানসিক উদ্বিগ্নতার কারণে তার মনের মধ্যে এক সময় আত্মহত্যার প্রবণতাও সঞ্চারিত হয়েছিল। উদ্ধার করে উক্ত ব্যাংক কর্মকর্তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সনাক্ত করে পুলিশের সহযোগিতায় ভেড়ামারার ছেলে রাজুকে পাওয়া গেছে মর্মে সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী দুশ্চিন্তা মুক্ত হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা

error: Content is protected !!

মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সনাক্তঃ ২২ দিন পর নিখোঁজ ব্যাংকারকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :