ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মেডিকেলে চান্স না পেয়ে মেয়ে আত্মহত্যাঃ মা’য়ের বুক ফাঁটা কান্না

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েও মেডিকেলে ভর্তি হতে না পেরে কুষ্টিয়ার মিরপুরে নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে হাফসা খাতুন (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত হাফসা খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে।

রবিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মা সিমা খাতুন বলেন,আমার মেয়েটি কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। এর আগেও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। ছোটবেলা থেকেই মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। পরে অকৃতকার্য হওয়াতে কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়ে। চান্স না পাওয়ার পর থেকে সে মানসিক অস্থিরতায় ছিল। এজন্যই সে তার রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা বুঝতে পারলে আমি মেয়েকে ছাড়া থাকতাম না বলেই কান্নায় ভেঙে পড়লেন।

এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, নিহত ওই শিক্ষার্থী হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। তার দুই বান্ধবীর চান্স হলেও হাফসা খাতুনের চান্স না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি।

এ কারণেই সে আজ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এ বিষয়ে মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, মেয়েটির মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

মেডিকেলে চান্স না পেয়ে মেয়ে আত্মহত্যাঃ মা’য়ের বুক ফাঁটা কান্না

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :