ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে শিশু ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরর ১২ বছরের এক মেয়ে শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাব্বির (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত যুবক একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে । শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মাঠের মধ্যে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শিশুটির স্বজনরা জানান, শনিবার তামাকের কাঠি কোড়ানোর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেছে সাব্বির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত ব্যক্তিরা।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শিশুটি শঙ্কামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, শনিবার ১২ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রাতে মামলাটি করতে আসার সাথে সাথেই আমরা মামলাটি নিয়ে নিয়েছি। অভিযুক্তের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় মামলা হয়। শুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে শিশু ধর্ষণ, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপােটার :