বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে সিসিডিবি-এসএলপিএফআইভিসিডি প্রকল্পের অংশগ্রহণকারীদের মাঝে ডেইরি মেশিনারীজ, সবজি বীজ ও নগদ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সিসিডিবি-এসএলপিএফআইভিসিডি প্রকল্পের আয়োজনে উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সিসিডিবি-এসএলপিএফআইভিসিডি প্রকল্প অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিসিডিবির সমন্বয়কারী কৃষিবিদ মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, গোপালগঞ্জ সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগ, ননিক্ষীর ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেন, সিসিডিবির সদস্য সুমিত্রা বাড়ৈ এবং বীজ গ্রুপের সদস্য গোবিন্দ মন্ডল প্রমুখ।
এ সময় সিসিডিবি-এসএলপিএফআইভিসিডি প্রকল্পের অংশগ্রহণকারীদের মধ্যে ৩৮০ জন সদস্যকে সবজি বীজ, ২ জন সদস্যকে প্রদর্শনীর বিল বাবদ ৬০ হাজার টাকার চেক, ৯ জন সদস্যকে হাঁস-মুরগির ডিম ফোটানোর ইনকিউবেটর, ১৪ জন সদস্যকে ঘাস কাটার মেশিন এবং ৫ জন সদস্যকে গরুর খাবার সাইলেজ তৈরিতে সহায়ক ভ্যাকুয়াম ক্লিনার মেশিন বিতরণ করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















