ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে বাস-ট্রাকের চাপায় ইজিবাইক, নিহত ৪

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে ইজিবাইক চাপা পড়ে সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।
নিহতরা হলেন— ইজিবাইক যাত্রী মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), ইজিবাইক চালক একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৩৮)।
স্থানীয়দের বরাতে ও মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম  জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক। এতে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মেরে হেলে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী সহোদর ভাই বশার শেখ ও খায়ের শেখ নিহত হন। এ ঘটনায় ইজিবাইক চালক হাসান শেখ ও ইয়ার আলী গুরুতর আহত হন।
বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান। তারা ইজিবাইকে করে মুকসুদপুরের বিশ্বম্ভরদী থেকে পার্শ্ববর্তী টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বাস-ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুকসুদপুরে বাস-ট্রাকের চাপায় ইজিবাইক, নিহত ৪

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :