দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতার পদত্যাগ
বাদশাহ মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফারুক শেখ আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি মো. ফারুক শেখ, পিতা- মৃত হারুন শেখ, গ্রাম- বড় বনগ্রাম, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ। আমি মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে ছাত্রলীগের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।” সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফারুক শেখ আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৭ জুন) সকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি মো. ফারুক শেখ, পিতা- মৃত হারুন শেখ, গ্রাম- বড় বনগ্রাম, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ। আমি মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে ছাত্রলীগের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
আজ থেকে আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”