ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে ইটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মিন্টু, জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল ও গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ বলা হয়েছে, মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিন্টু ও তাঁর ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী আনিছ মুন্সী ও রুবেল মুন্সী পৈতৃক জমির একটি অংশ দখল করে রাতের আঁধারে ইটের রাস্তা নির্মাণ করেছেন। জমি নিয়ে বিরোধের পর স্থানীয়ভাবে একাধিকবার জমি মাপ দেওয়া হয়। এতে আনিছ মুন্সী ও রুবেল মুন্সীর বাড়ির ভেতরে মিন্টুর প্রায় ৮ থেকে ১০ ফুট জমি রয়েছে বলে নির্ধারণ করা হয়। পরে সালিশের মাধ্যমে ওই অংশের স্থাপনা সরিয়ে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযুক্তরা ওই জমি ফেরত দেয়নি।

অভিযোগ আরো বলা হয়েছে, বিষয়টি নিয়ে মুকসুদপুর থানায় অভিযোগ করা হয়। পুলিশ জমি নিয়ে বিরোধটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে বলে। এরপর স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। গত ১৩ জুলাই রাতের অন্ধকারে তাঁর পৈতৃক জমির ওপর দিয়ে আনিস ও রুবেল ইটের রাস্তা নির্মাণ করেন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ওই অভিযোগপত্রে দাবি করেন। জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে জমি দখল বা তাঁকে হয়রানি না করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রবাসী মিন্টু।

ভুক্তভোগী মোহাম্মদ মিন্টুর মা চেয়ারন বেগম অভিযোগ করে বলেন, রাতের আঁধারে তাদের জমি দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে। একই গ্রামের অলিয়ার মুন্সী, ইবাদ মুন্সী, সাহিদুল মাতুব্বর, তৈয়ব মুন্সী, মিনাল মাতুব্বর ও রুহুল আমিনের সহযোগিতায় রুবেল মুন্সী ও আনিস মুন্সী এ কাজ করছেন।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, রাতের আঁধারে জমি দখলের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে আনিছ মুন্সী ও রুবেল মুন্সীর বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :