বাদশাহ মিয়া:
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সকালে কেজি স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মুকসুদপুর থানা, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কুচকাওয়াজ পরিচালনা করেন মুকসুদপুর থানার এসআই আঃ সালাম। কুচকাওয়াজ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার প্রদান করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম তুষার আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাসসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উপস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 











