বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে নারায়নপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আলহাজ্ব শাজেদুর রহমান মুরাদ মৃধা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
মিলু তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজসেবক জামাল মোল্লা, এলান মুন্সি, ইউপি সদস্য হুসাইন আহমেদ কবির, সাবেক ইউপি সদস্য চান মিয়া মাতুব্বর, মহারাজপুর মাদকবিরোধী আন্দোলনের উদ্দোক্তা নজরুল ইসলাম, সোহেল তালুকদার, মোজা তালুকদার এবং ইলিয়াছ মাতুব্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে যারা মাদক বিক্রির সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য, কয়েকদিন আগে এলাকার সর্বোচ্চ মাদক বিক্রেতা ও মাদক সম্রাট হিসেবে পরিচিত নারায়নপুর গ্রামের নুর ইসলাম মোল্লা, রোমান মোল্লা, রমজান মোল্লা, আরমান মোল্লা, হামিম মোল্লা এবং তামিম মোল্লা-র সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হন একই গ্রামের হেমায়েত। এরপরই মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিরোধ ও প্রতিবাদ তীব্র আকার নেয়।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 











