ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় দক্ষিণ জলিরপাড় হতে গজারিয়া রাস্তায় ৩০০ টি তালের চারা, ১০০ টি সোনালীর চারা, ১০০ টি নিমের চারা রোপন করা হয়। এছাড়াও উপজেলার ১৬ টি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায়, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের উপজেলার ১৬ টি ইউনিয়নেই গাছের চারা রোপন কার্যক্রম চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০ টি চারা রোপন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার

error: Content is protected !!

মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :