দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে সৈয়দ সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ সিকদার উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ জমিতে পাট নিড়ানোর সময় তিনি বজ্রাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় রুইতার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, এর আগেই তার মৃত্যু হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এ সময় তার শরীরের একটি অংশ পুড়ে যায়।
বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে সৈয়দ সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ সিকদার উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ জমিতে পাট নিড়ানোর সময় তিনি বজ্রাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় রুইতার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, এর আগেই তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এ সময় তার শরীরের একটি অংশ পুড়ে যায়।