ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উন্নত জাতের ফসল ও ঔষধী বৃক্ষের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য উপকারভোগী প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩৬০ জন কৃষকের মাঝে ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :