ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

বাদশাহ মিয়াঃ

পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া প্রধান ঈদজামাত মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়। উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।

পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :