ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দপ্রাপ্ত বাসিন্দাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে গোলাম কিবরিয়া মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফতেপট্টি গ্রামের কয়েকজন বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘরের দলিল করে দেওয়ার কথা বলে উপজেলার ফতেপট্টি গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে গোলাম কিবরিয়া মোল্লা কয়েকজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া সরকারি জমিতে পাকা বাড়ি নির্মাণের অনুমতি এনে দেওয়ার কথা বলেও মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি গ্রামের বাসিন্দাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন ব্যক্তিকে কুপরামর্শ দিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ, ঝগড়া-বিবাদ, মারামারি ও মামলা-মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়া বলেন, আমাকে সমাজে হেয় করার জন্য এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে। এগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট অভিযোগ। এ ধরনের কোনো কিছুতে আমি জড়িত না।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়

error: Content is protected !!

মুকসুদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ৪৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :