ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে মুকসুদপুর মিনি স্টেডিয়াম চত্বরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু তার লিখিত বক্তব্যে বলেন, “মুকসুদপুর উপজেলার ক্রীড়ামোদী জনসাধারণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং গ্রামীণ জনপদে ফুটবলের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।”

আগামী ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে মোচনা ইউনিয়ন ও খান্দারপাড়া ইউনিয়ন দল। এছাড়াও উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন এবং পৌরসভা দল এতে অংশগ্রহণ করবে। খেলাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

খেলা চলাকালীন মাঠের শৃঙ্খলা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক কমিটি এবং আনসার-ভিডিপি বাহিনী নিয়োজিত থাকবে।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকছে ট্রফিসহ মোটরসাইকেল এবং ফ্রিজ অথবা সমমানের প্রাইজমানি। এছাড়াও প্রতি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং টুর্নামেন্ট শেষে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’, ‘সর্বোচ্চ গোলদাতা’ ও ‘সেরা গোলকিপার’-এর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট কেবল বিনোদনের আয়োজন নয়; বরং প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে শক্তিশালী দল গঠন করা হবে।

“আমরা মুকসুদপুরের সকল স্তরের জনগণকে মাঠে এসে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার এবং এই আয়োজনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, ফুটবলের নান্দনিকতায় মুখরিত করি আমাদের চেনা মাঠ।”

সেই সঙ্গে মুকসুদপুরের ফুটবলের এই মহোৎসবকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে সকল সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

error: Content is protected !!

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :