ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে গরু বোঝাই ট্রাক উল্টে আরমান আলী (৫৫) নামের একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সজীব আহম্মেদ (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহীও প্রাণ হারিয়েছেন । এ ছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী আজ শনিবার রাত সাড়ে ১২ টায় একই হাসপাতালে সজীব আহম্মেদের মৃত্যু হয়।

নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিও কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শুক্রবার (২১ মার্চ) রাতে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গরু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী ও ট্রাকচালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী আরমান আলীর মৃত্যু হয়। পরে আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদ মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

আপডেট টাইম : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :