ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মায়ের যৌতুক মামলার সাক্ষ্য দেওয়ায় পুত্রের উপর পিতার হামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আদালতে মায়ের পক্ষে যৌতুক মামলার সাক্ষ্য দেওয়ায় এক পিতার বিরুদ্ধে পুত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ওই ছেলের মাতা বাদী হয়ে তার পিতা, চাচাসহ আরও তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এরআগে বুধবার (২৫ মে) রাত ৯টার দিকে পৌরসভার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার আঃ খালেক মুন্সি’র ছেলে ওবায়দুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ওবায়দুর রহমানের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন ওই মাতা। এ মামলার সাক্ষ্য হিসেবে তাদের পুত্র মো. শাকিব মুন্সি (২০) গত ১৯ মে আদালতে সাক্ষ্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছেলের পিতা। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা ৭টায় ওই ছেলের মাতাকে তার পিতা মারপিট করে।

আরও পড়ুনঃ নামের সাথে ‘প্রযুক্তি’ থাকলেও দুর্বল প্রযুক্তিতে চলছে বশেমুরবিপ্রবি

পরে রাত ৯টার দিকে শাকিব মুন্সি বাড়ির পাশে নতুন বাজারে কয়েল কিনতে যায়। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা শাকিব মুন্সির পিতার নেতৃত্বে ওই এলাকার আবির মোল্যা ও অন্তর মোল্যা তার ওপর অতর্কিত হামলা চালায়।

এরপর শাকিব মুন্সিকে পাঁকা সড়কের ওপর ফেলে পা দিয়ে পেটের ওপর পাড়িয়ে গুরুতর অসুস্থ করে তারা। পরে শাকিব মুন্সির শোরচিৎকারে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান শাকিব মুন্সি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত ওই ছেলের চাচা সিরাজুল ইসলাম জানান, ‘আমরা তাকে কোন মারপিট করিনি। বরং তাকে তার মামা ও মামাতো ভাই মারপিট করেছে। পরে উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

error: Content is protected !!

মায়ের যৌতুক মামলার সাক্ষ্য দেওয়ায় পুত্রের উপর পিতার হামলা

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :