ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক মামলায় বহিস্কৃত কৃষকলীগ নেতা হাবিবের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় রাজবাড়ীর গোয়ালন্দে বহিস্কৃত  কৃষকলীগ নেতা মো: হাবিবুর রহমান, হাবিব (৪০) কে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩ জুলাই বুধবার  দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ আদেশ দেন।
দণ্ডিত হাবিবুর রহমান হাবিব রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে। হাবিব কৃষক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ছিলেন।   ২৩শে  অক্টোবর ২০২৩ সালে  জেলা কৃষকলীগ বর্ধিত সভায়  সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের  দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে তাকে  বহিষ্কার করে। মাদক মামলার  রায় ঘোষণার সময় আদালতে হাবিবুর রহমান নিজেই  উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে,২০১৩ সালের ১লা মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দিতে  অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।তখন হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেন।তিনি বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করতো বলে স্বীকার করেন।
উল্লেখ্য হাবিবুর রহমান হাবিব এর  নামে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

মাদক মামলায় বহিস্কৃত কৃষকলীগ নেতা হাবিবের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :