ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শনে ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ

মাগুরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ডা. এস. এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর তারিফ-উল-হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
সারাদেশের ন্যায় মাগুরা জেলাতেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড়ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে সবার বাড়িঘর, অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি আরও জানান যে, পৌরসভাসহ জেলার সবকয়টি ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। এলক্ষ্যে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে থাকা স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্ত যেকোন রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং সরকারি হাসপাতালসমূহে ডেঙ্গু পরীক্ষা একদম বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া, ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কেউ যেন সরকার কর্তৃক নির্ধারিত ফি এর বেশি না নেয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
মাগুরা জেলা প্রশাসন আশা করে যে, সবাই যার যার অবস্থান থেকে সচেতন হলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ করা সম্ভব হবে। তাই আসুন, আমরা ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হই।
উল্লেখ্য যে, আজ হাসপাতালে রোগীর সংখ্যা ছিল  ৫৫৭ জন। যার মধ্যে ডেঙ্গু রোগী ৩৩ জন (পুরুষ ২৫, মহিলা ৭, শিশু ১ জন)।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শনে ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার মাগুরা :