ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন সাকিব আল হাসান

রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ এবং মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার তার পক্ষে থেকে একজন প্রতিনিধি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। খুলনা বিভাগের বুথের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী সাকিব আল হাসানের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। ঢাকা-১০ আসনে তার মনোনয়ন ফরম কেনার খবর পাওয়া গেছে।

মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে সাকিব আল হাসানের মনোনয়ন ক্রয়ের খবরে নানা গুঞ্জন এবং এ জনপদের রাজনীতির মাঠে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। তবে সিনিয়র রাজনীতি বিদদের মধ্যে কেউ কেউ মনে করছেন তিনটির মধ্যে যে কোন একটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড তাকে দিয়ে নির্বাচন করাবেন।

সাধারন ভোটার রা মনে করছেন মাগুরা-১ এ তার মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। কারন, ক্রিকেটে সারাদেশে তার জনপ্রিয়তা থাকলেও মাগুরার রাজনীতিতে তার বিচরণ শুণ্যের কোঠায়। এবং এ এলকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তার যোগাযোগ নেই বললেই চলে। মাগুরার দু’টি আসনে তার মনোনয়ন কেনার বিষয়টি সাধারন মানুষের মধ্যে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক বলেন, মাগুরা-১ এ শাকিবের মনোনয়ন কেনার বিষয়টি হাস্যকর তবে ক্রীড়া তারকা হিসেবে তাকে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন দিতে পারে। মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, শাকিব আল হাসানের পরিবার কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। বরং তার বাবা এবং মামাদের পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিল। এমনকি সাকিবও কখনো আওয়ামী লীগের দলীয় কোন কর্মকান্ডে কখনো অংশ গ্রহন করেননি।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, শাকিব আল হাসান কখনো মাগুরার সাধারন মানুষের কোন কল্যাণে আসেনি। কেবল খেলার মাঠে ক্রীড়া অনুরাগীরা তাকে পছন্দ করে। মাঠের বাইরে না। খেলা এবং রাজণীতি সম্পূর্ণ আলা বিষয়।

এ বিষয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :