ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার হাজরাপুরের লিচু পেল জিআই পণ্যের স্বীকৃতি

রনি আহমেদ রাজুঃ

মাগুরা জেলার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের বিখ্যাত লিচু এবার বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (Geographical Indication – GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সম্মানজনক স্বীকৃতি এসেছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ৩৭ নং জার্নালের মাধ্যমে, যেখানে মাগুরার হাজরাপুর লিচু-কে GI নম্বর ৩৫ প্রদান করা হয়।

.

মাগুরা জেলা প্রশাসকের নেতৃত্বে ২০২৩ সালের ২৩ আগস্ট আবেদনপত্র প্রেরণের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ২০২৪ সালের ৩০ জুন এটি জার্নালে প্রকাশিত হয় এবং চূড়ান্তভাবে ২০২৫ সালের ২৪ এপ্রিল জেলা প্রশাসককে স্বত্বাধিকারী করে GI নিবন্ধন সনদ ইস্যু করা হয়।

.

এই উপলক্ষে রবিবার ১১ টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান ও লিচু মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথির আসনে ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।

.

জেলা প্রশাসক বলেন, এই স্বীকৃতি শুধু একটি পণ্যের নয়, বরং মাগুরার কৃষি ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতে আমাদের অর্থনীতিতে একটি বড় সম্ভাবনা তৈরি করবে।

.

উল্লেখ্য, এবছর খরার কারণে লিচুর ফলন ও আকার কিছুটা প্রভাবিত হলেও, এই GI স্বীকৃতি হাজরাপুরের লিচু চাষে নতুন গতি ও উৎসাহ যোগাবে বলে আশা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

error: Content is protected !!

মাগুরার হাজরাপুরের লিচু পেল জিআই পণ্যের স্বীকৃতি

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :