ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার মহম্মদপুরে পাখি মাস্টার হত্যার তিন আসামি গ্রেফতার

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলায় আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার বিকেলে পলাশবাড়িয়া উত্তর-পূর্বপাড়া মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

নিহতের ভাই ফিরোজ এলাহী মিন্টু অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে পাখি মোল্যা উত্তর-পূর্বপাড়া মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশ করার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের রাসেল মোল্যা, রবিউল মোল্যা ও বাশী মোল্যার নেতৃত্বে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পাখি মোল্যাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের তিন ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো- একই এলাকার কুদ্দুস মোল্যার ছেলে রাসেল (২৮), শুকুর মোল্যার ছেলে কামরুল (৩৫) এবং বাদশা মোল্যার ছেলে সোহেল (২৮)।

ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ

error: Content is protected !!

মাগুরার মহম্মদপুরে পাখি মাস্টার হত্যার তিন আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ :