দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১
মামুনুর রশীদ মিলনঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লা পাড়ায় মোঃ রাজ্জাক মোল্লা ওরফে নাজো (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) আসর নামাজের পর নিজ বাড়ির পাশে একটি গাব গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাক মোল্লার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ভাতিজা রিপন মোল্লার স্ত্রীর বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত শনিবার পারিবারিক কলহের জেরে ওই নারী রাজ্জাক মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করেন। রবিবার বিকেলে তার মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে, যা ঘিরে হত্যাকাণ্ডের সন্দেহের দানা বেঁধেছে এলাকাবাসীর মনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিপন মোল্লার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।" ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।
মামুনুর রশীদ মিলনঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লা পাড়ায় মোঃ রাজ্জাক মোল্লা ওরফে নাজো (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) আসর নামাজের পর নিজ বাড়ির পাশে একটি গাব গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাক মোল্লার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ভাতিজা রিপন মোল্লার স্ত্রীর বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত শনিবার পারিবারিক কলহের জেরে ওই নারী রাজ্জাক মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করেন। রবিবার বিকেলে তার মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে, যা ঘিরে হত্যাকাণ্ডের সন্দেহের দানা বেঁধেছে এলাকাবাসীর মনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিপন মোল্লার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।