ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ২৩ জুলাই মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা কালেক্টরেট এর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সামাজিক বনায়ন জোন, সহকারী বনসংরক্ষক খোন্দঃ গিয়াস উদ্দীন।
 এই উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজয় চত্ত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, সিভিল সার্জন শহীদুল্লাহ্ দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা সামাজিক বনায়ন জোন, সহকারী বনসংরক্ষক খোন্দঃ মোঃ গিয়াস উদ্দীন প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে ২৫% বনভূমির প্রয়োজন আমাদের দেশে তার চেয়ে কিছুটা কম রয়েছে। তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে যাতে করে শীঘ্রই আমরা আমাদের কাঙ্খিত বনভূমির পরিমাণ অর্জন করতে পারি।
উল্লেখ্য যে, এবারের বৃক্ষমেলায় তুলনামূলক কম দামে মোট ৩৭ টি স্টলে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ পাওয়া যাবে। মেলাটি প্রতিদিন সকাল ৯ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই বৃক্ষমেলাটি আগামী ২৯ জুলাই ২০২৩ তারিখে সমাপ্ত হবে।
মাগুরা জেলা প্রশাসন এর পক্ষ থেকে সবাইকে বৃক্ষমেলায় উপস্থিত হয়ে মেলাটি উপভোগের আমন্ত্রণ জানাচ্ছে।
আসুন, আমরা সবাই বৃক্ষ মেলায় হাজির হই এবং একই সাথে বিভিন্ন গাছের চারা কিনে তা রোপণ করি। ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ নিজ হাতে আমের চারা জেলা প্রশাসন চত্বরে রোপণ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার :