ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় শ্রীপুর এম সি পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর এম.সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাগুরা জেলার মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ৫৪ টি বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৩৯৩ টি ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। শনিবার ১৫ জুলাই ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন  আয়েশা আক্তার মিলি, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান অফিস, মাগুরা, প্রফেসর নির্মল কুমার সাহা, অধ্যক্ষ, শ্রীপুর সরকারি কলেজ, শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রীপুর উপজেলা শাখা, কাজী জালাল উদ্দীন ভাইস চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদ, ড. মুসাফির নজরুল, সভাপতি, শ্রীপুর প্রেস ক্লাব, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস মো: ইকরাম আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার, শ্রীপুর, মো: মসিয়ার রহমান, চেয়ারম্যান, শ্রীপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলেশ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, আজকের এই স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন যে, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার হিসেবে দেয়া এই কম্পিউটার ট্যাবগুলোর যথার্থ ব্যবহার করার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেন। সর্বোপরি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই অসাধারণ উপহারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

মাগুরায় শ্রীপুর এম সি পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার :