ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার কন্যা শিশু

রাশেদ শরীফঃ

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে দুলাভাই বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক কন্যা শিশু। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয় । পরবর্তীতে  অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমান শিশুটির অবস্থা আশংকা জনক। শিশুটির বোনের শশুর হিটু শেখ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিক্ষুদ্ধ এলাকাবাসী হিটু শেখের বাড়িতে তান্ডব চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে, এমন আশ্বাসে এলাকাবাসী শান্ত হয়। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ওই শিশু কয়েক দিন আগে বোন বাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। আসার পর থেকেই বোনের শশুর লম্পট হিটু শেখের বদ নজরে পড়ে শিশুটি দিকে। বুধবার রাতে শিশুটি তার বোন জামাই এর ঘরেই ঘুমিয়ে থাকলে ভোর রাতে কোন এক সময় শিশুটির গলা চেপে ধর্ষন করে। সকালে তার রক্তাত্ব অবস্থায় অচেতন দেহ পড়ে থাকতে দেখে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। শরীরে খাচুনি ওঠায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শিশুটির গলায় দাগ ও শরীরের বিভিন্ন অংশে নখের আচড়ের দাগ এবং ধর্ষনের আলামত পাওয়া গেছে।

শিশুটির বোন জানায়, চার পাঁচ মাস আগে আমার বিয়ের পর থেকেই আমার শ্বশুর হিটু শেখ সুযোগ পেলে আমাকেও বিভিন্ন সময় উত্তোক্ত করতো। যার কারণে তিনি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। পারিবারিক ভাবে বুঝিয়ে পরিবার থেকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছে।

শিশুটির বোন এবং এলাকাবাসী জানায়, শুধু এই শিশুটি নয়; হিটু শেখ এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে অভিযোগ করেন সময়ের প্রত্যাশার কাছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটি এখন আইসিইউতে ভর্তি আছেন। তবে এলাকাবাসীর মনে সন্দেহ বিদ্যমান, কে করলো এমন জঘন্যতম কাজ ?  বাপ না ছেলে? বিভিন্ন রকমের অভিযোগ উঠছে একে অপরের বিরুদ্ধে।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা এবং সেনাবাহিনী ঘটনা স্থান এবং হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। অভিযুক্ত হিটু শেখকে গ্রেপ্তার করেছি।

মাগুরা পুলিশ সুপার আরো জানান ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং পরবর্তীতে ঘটনার সাথে জড়িত অপরাধী ব্যক্তির নাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

error: Content is protected !!

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার কন্যা শিশু

আপডেট টাইম : ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি :