ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি প্রদান

মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এবং বিদ্যালয়টি এমপিও ভুক্তির শর্ত পূরণে উক্ত বিদ্যালয়ের অনুকূলে ০.২০ একর (২০ শতক) খাস জমি বন্দোবস্ত প্রদানের নিমিত্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
বুধবার ১২ জুলাই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে এ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা ও সভাপতি, মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
আজ শহরের দোয়ার পাড় বাঁশতলা এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে শহরের শেখ রাসেল আইটি পার্ক সংলগ্ন সরকারি খাস জমি থেকে ২০ শতক জমি প্রদানের কাগজপত্র হস্তান্তর করা হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির কার্যক্রম বর্তমানে ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। জমি হস্তান্তরের পর প্রতিষ্ঠানটির স্থায়ী অবকাঠামো তৈরি হবে।
এছাড়াও, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, শ্রেণিকক্ষের জন্য ফ্যান,চেয়ার টেবিল, প্রজেক্টর সেট, ফুলদানি ও সৌন্দর্যবর্ধক লাইট, দেয়াল ঘড়ি ও অন্যান্য সরঞ্জামাদি প্রদান করেছেন।
প্রতিবন্ধীদেরকে সমাজের মূল ধারায় টিকিয়ে রাখতে এবং তাদেরকে দেশের সম্পদে পরিণত করতে জেলা প্রশাসন, মাগুরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

error: Content is protected !!

মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি প্রদান

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার :