মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী মাঠে আজ বুধবার বিকেলে বজ্রপাতে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাৎ আলী (৬০)। তাদের দুজনের বাড়ি চরচৌগাছী ও অপরজনের বাড়ি রাজবাড়ী জেলার শোলাবাড়িয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর চৌগাছী গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আব্দুল মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ উত্তর আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছতলায় গিয়ে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ আলী মারা যান। পরে এলাকাবাসী গুরুতর আহত চরচৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী জেলার সোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন। আহত নজরুলউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরয়েছেন। আরও পড়ুনঃ ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা বদলি এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নগত ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।
মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী মাঠে আজ বুধবার বিকেলে বজ্রপাতে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাৎ আলী (৬০)। তাদের দুজনের বাড়ি চরচৌগাছী ও অপরজনের বাড়ি রাজবাড়ী জেলার শোলাবাড়িয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর চৌগাছী গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আব্দুল মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ উত্তর আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছতলায় গিয়ে আশ্রয় নেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ আলী মারা যান। পরে এলাকাবাসী গুরুতর আহত চরচৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী জেলার সোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন। আহত নজরুলউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নগত ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।