ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা

রনি আহমেদ রাজুঃ

মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ (ডেট এক্সপায়ার) ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে শহরের আবালপুর ড্রাগ হাউজে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ। এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ জনগণকে ওষুধ কেনার সময় মেয়াদ ও মান যাচাই করার পাশাপাশি কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

error: Content is protected !!

মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :