ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় দাফনের ১২০ দিন পর ছাত্রদলের নেতা রাব্বির মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন

রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১২০দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টার সময় বরুনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় মাগুরার এন ডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। রাব্বির বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল এলাকায়। রাব্বির মৃতদেহ টি তখন ময়নাতদন্ত ছাড়াই, মরদেহ দাফন করা হয়েছিল।

রাব্বির বড় ভাই ইউনুস আলী বলেন, আমার ভাইয়ের অনাগত সন্তান তার বাবার স্পর্শ কখনোই পাবে না। আমরা ন্যায় বিচার চাই। যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের নামেই মামলা করেছি। আদালতের নির্দেশে আজ মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

error: Content is protected !!

মাগুরায় দাফনের ১২০ দিন পর ছাত্রদলের নেতা রাব্বির মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :