ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য, বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৫ জুলাই সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসন ও মাগুরা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। র‍্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, আওয়ামী লীগ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মৎস্য জীবী লীগ এর জেলা সভাপতি দাউদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক সজল মোল্লা সহ প্রমুখ।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “চাঁদের হাট” এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা  মো: আনোয়ার কবীর।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে ৩য় অবস্থানে রয়েছে। দেশের এই অবস্থান ধরে রাখতে এবং মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
উল্লেখ্য যে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নবগঙ্গা নদীর পারনান্দুয়ালি ব্রীজ সংলগ্ন এলাকায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :