ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় গণকমিটির সমাবেশ অনুষ্ঠিত

মাগুরাসহ সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা, ড্রেন পরিষ্কার ও রাস্তাঘাট আবর্জনামুক্ত রাখতে হবে, জলাবদ্ধতা নিরসন, নদী দূষণ ও দখলমুক্ত করতে হবে, এ সকল দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান।

বক্তারা বলেন, দেশে প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে। গতকাল ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯২ জন। এর আগে কোন বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এতো মানুষের মৃত্যু হয়নি। এই বছরের সাড়ে ছয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।

এক সময়ে বাংলাদেশে ডেঙ্গু রোগটি মৌসুমি রোগ বলে মনে করা হলেও, গত কয়েক বছর ধরে সারা বছর জুড়ে প্রকোপ দেখা যাচ্ছে। এর ফলে এই রোগের চার ধরনের ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং রোগটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আর এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরেও সেদিকে নজর না দেয়ায় এই বছরে ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে।

বক্তাগণ আরও বলেন, মাগুরা জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেবল মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। কিন্তু পৌরসভা, জেলা প্রশাসন, সরকারি হাসপাতালসহ মাগুরার বিভিন্ন দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলো ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির উপর যে দায়িত্ব ন্যস্ত আছে তা কি তারা পালন করছেন? সে রকম কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাগুরায় নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা করা হয় না। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে পানি জমে যায়। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় না। নদীতে ময়লা আবর্জনা ফেলা হয় আর শহরের ড্রেনের ময়লা দূষিত পানি সব নদীতে ফেলা হচ্ছে । ফলে নদী হয়েছে ময়লার ভাগাড়। দখল আর দূষণে নদী মরে যাচ্ছে। পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। মশার উপদ্রব বাড়ছে।

সমাবেশ থেকে নিম্নলিখিত দাবিগুলো জানান হয়-
১| মাগুরাসহ সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে
২| সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে
৩| নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা, ড্রেন পরিষ্কার ও রাস্তাঘাট আবর্জনামুক্ত রাখতে হবে
৪| জলাবদ্ধতা নিরসন, নদী দূষণ ও দখলমুক্ত করতে হবে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরায় গণকমিটির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
মোঃ ফারুক আহমেদ, স্টার্ফ রিপোর্টার মাগুরা :