ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুরু

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২৪ এর আওতায় গত ২৩ নভেম্বর শুরু হয় এবং শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৪ সাল তারিখে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দুপুর ১ টার সময় সদর উপজেলা খাদ্য গোডাউনে আমন সংগ্রহ করা হচ্ছিলো।
মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার জানান, মাগুরা জেলায় ২৪৮২.০০০ মে: টন ধান ও ২৪৮৬.০০০ মে: টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে। অদ্যবধি ৫০০.০০০ মে: টন ধান এবং ৭০০.০০০ মে: টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৪ টাকা। সংগ্রহের মেয়াদ গত ২৩ নভেম্বর ২০২৩ সালের তারিখ হতে আগামী ২০২৪ সালের ২৮ তারিখ পর্যন্ত। জেলায় লক্ষ্য মাত্রাকৃত সিদ্ধ চাল সরবরাহের জন্য ৯২ জন সচল ও চাল উৎপাদন যোগ্য মিল মালিক চুক্তি করেছে। কৃষকের অ্যাপের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে ধান সংগ্রহ হচ্ছে।
ধান সরবরাহকারী কৃষক আক্কাস, আলতাফ, গোলাম নবী শরীফ, মশিয়ার জানায় এবার বাজার মূল্যের চেয়ে সরকারি মূল্য বেশি থাকায় আমরা গুদামে ধান বিক্রি করে লাভবান হচ্ছি। এখানে কোন প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগিদের কোন দৌরাত্ম্য নেই, অত্যন্ত স্বচ্ছভাবে আমরা ধান বিক্রয় করছি। মিলারগণ বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ ও হয়রানি মুক্তভাবে সরকারি বিনির্দেশনা সম্মত চাল গুদামে সরবরাহ করছি। আমাদের মূল চুক্তিকৃত চাল দ্রুত সরবরাহ শেষ করে আরো বরাদ্দ নিতে চাই।
খাদ্য গুদাম চত্বরে এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার, সদর ওসি এলএসডি তরুণ কুমার বালা, সহকারী উপখাদ্য পরিদর্শক ফারজানা খাতুন, মিলার আব্দুর রাজ্জাক, ভাই ভাই রাইস মিলের মালিক প্রতিনিধি আলতাফ, আমেনা অটো রাইস মিলের মালিক প্রতিনিধি সহ প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

মাগুরায় খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুরু

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার :