ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ চেক বিতরণ

মাগুরায় অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর মোহাম্মদ আবু নাসের বেগ। সোমবার ১৭ জুলাই ভূমি অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে মাগুরা-শ্রীপুর বাঁক সরলীকরণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর অধীনে ৪২ জন ব্যক্তির মাঝে মোট ৮,৩১,৯৩,২৩০.৬৯ (আট কোটি একত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত ত্রিশ টাকা ঊনসত্তর পয়সা মাত্র) টাকার ৪২ টি এলএ চেক বিতরণ করেন।
এলএ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, প্রশান্ত কুমার বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো: আশিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ মাগুরা, মো: তারিফ-উল-হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, রাখী ব্যানার্জী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাগুরা, মো: সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার(ভূমি), মাগুরা সহ প্রমুখ।
অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতেই অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান যে, অধিগ্রহণ প্রক্রিয়ার একদম শুরু থেকে চেক বিতরণ পর্যন্ত শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। এই প্রকল্পসহ অন্যান্য অধিগ্রহণ প্রকল্পেও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক সবাইকে আহবান করে বলেন যে, অধিগ্রহণ প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের চেক পেতে কেউ যেন দালাল বা অন্য কোন তৃতীয় পক্ষের কাছে না যায়। বরং তারা যেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সরাসরি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেন। এছাড়াও তিনি বলেন যে, ভূমি বা অন্য যেকোনো সেবা প্রদান করতে জেলা প্রশাসকের কার্যালয় সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে প্রতি সপ্তাহের বুধবারে ‘বেঞ্চ হিয়ারিং’ এর মাধ্যমে গণশুনানির ব্যবস্থা রয়েছে।
ক্ষতিপূরণের চেক গ্রহণকারীরা জানান যে, অধিগ্রহণের কারণে তারা তাদের জমি হারিয়েছেন বটে। কিন্তু জেলা প্রশাসকের নিকট হতে সরাসরি তাদের অধিগ্রহণকৃত জমির উপর দাঁড়িয়ে ক্ষতিপূরণের চেক পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। চেক পেতে কোন রকম ভোগান্তি বা হয়রানির শিকার হননি বলেও তারা জেলা প্রশাসককে অবহিত করেন ও অশেষ ধন্যবাদ জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

মাগুরায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ চেক বিতরণ

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
মোঃ ফারুক আহমেদ, স্টার্ফ রিপোর্টার :