ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে বিদেশী পিস্তলসহ বায়েজিদ বোস্তামী গ্রেফতার

রনি আহমেদ রাজু:

মাগুরাতে বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝগ্রাম পূর্ব পাড়ার নওশের বিশ্বাসের ছেলে। আটককৃত বায়েজিদ বোস্তামী জামায়াতের পরিচয় দেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠানের বিচেলি পালার ভেতর লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, “বায়েজিদ বোস্তামী আমাদের দলের নতুন সাপোর্টার। কিন্তু আগে বিএনপি করত। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাকে ধরিয়ে দিয়েছে।”

বিদেশি অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপিতে যোগ দেয়, এখন জামায়াতকে ফলো করে বলে আমাদের কাছে খবর রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

মাগুরাতে বিদেশী পিস্তলসহ বায়েজিদ বোস্তামী গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :