ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরাতে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ চাঁদের হাট, মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ, সময়ের প্রত্যাশা মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রনি আহমেদ রাজু, চিয়া সিডের শ্রেষ্ঠ কৃষক মোঃ আক্কাস আলী, কচিকাঁচার মেলা পরিচালক রোকেয়া খাতুন, মাগুরা সদর উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার সহ প্রমুখ।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ফোনে আসা ওটিপি নম্বর কাউকে বলবেন না এবং কেউ যদি ফোন করে ওটিপি নাম্বার চাই তাহলে তাৎক্ষণিকভাবে সমাজসেবা অফিসকে জানাবেন। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতায় অনেক লোক আহত হয়ে পঙ্গুত্ব জীবন ধারণ করছে আপনার এবং সমাজে আরো প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে গেছে। বাল্যবিবাহ বন্ধ করে সঠিক বয়সে বিবাহ দিতে হবে এবং বাল্যবিবাহ রোধ করতে হবে। মাগুরায় ২০১৩ সাল থেকে থেরাপি দেওয়া শুরু হয়েছে, ৬ হাজার ৬৪ জনের থেরাপি সেবা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।

মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান জানান, আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে মাগুরার ৪ টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ৫০ টি হুইল চেয়ার ও ৭ টি ট্রাইসাইকেল ও ২ টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর ও পৌরসভায় ২০টি হুইল চেয়ার, ১ টি ট্রাইসাইকেল ও ২টি টয়লেট চেয়ার, শালিখা উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল, মহম্মদপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ৪টি ট্রাইসাইকেল ও শ্রীপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল দেওয়া হয়। প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়।

জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা

error: Content is protected !!

মাগুরাতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :