ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাকে মারাধরের বিচার করায় খুন হলো মতুয়া মিশনের সভাপতি রূপকুমারঃ আটক ২, রিমান্ডে

-নড়াইল জেলা মতুয়া সমিতির সভাপতি ও কেন্দ্রীয় মতুয়া মিশনের যুগ্ম সাধারন সম্পাদক নিহত রূপকুমার ।মজুমদার

নড়াইলে নিজের মাকে মারার বিচারে মতুয়া সম্প্রদায় হতে পদ হারিয়ে বহিস্কার হয় মতুয়া বিপ্লব রায়। এই ক্ষোভেই প্রতিশোধ নিতে হত্যা করা হয় জেলা মতুয়া সমিতির সভাপতি রূপকুমার মজুমদার কে। এমন ধারনা স্থানীয় মতুয়া নেতৃবৃন্দের এবং রূপকুমারের ভক্তদের।

স্থানীয়ভাবে জানা গেছে, ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে নিজের মাকে মেরেছে মতুয়া বিপ্লব রায়। স্থানীয় একটি মতুয়া সমাবেশে এমন অভিযোগ তোলেন বিপ্লবের মা সুনিতা রায়। মতুয়া জেলা সভাপতি রূপকুমার এর মাধ্যমে এই অভিযোগ তুলে ধরা হয় গোপালগঞ্জের উড়াকান্দি তে মতুয়া প্রধান পদ্মনাথ বাবাজির কাছে। তিনি বিপ্লব কে মতুয়া সম্প্রদায় থেকে বহিস্কারের নির্দেশ দেন।

বিচারে বলা হয়,মতুয়া সম্প্রদায়ের হরিচাদ ঠাকুরের যে ১২ আজ্ঞা আছে তার প্রথমটি হলো বাবা-মা কে ভক্তি করা। এটা অমান্য করায় তাকে মতুয়া থেকে বহিস্কার করা হলো।

এর আগে বিপ্লবের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা নিতাই রায় আত্মহত্যা করেন বলেন স্থানীয় সূত্র জানায়।

এই বিচারের পর কমলাপুরের মহাশ্নশান কমিটি গঠনের সময়ে বেয়াদপি করার কারনে বিপ্লব কে চড় মারে রূপকুমার। এরপর থেকেই ঘটনা অন্যদিকে মোড় নিতে থাকে। ঐদিন ই প্রকাশ্যে দেখে নেবার হুমকী দেয় বিপ্লব।

রূপকুমারের দাদা অসিত মজুমদার বলেন, বিপ্লব মতুয়া মিশন থেকে বহিস্কার হবার পরে আমার ভাইয়ের উপর প্রতিশোধ নিতে নানা ফন্দি করতো। এইটকু ঘটনায় কেউ খুন করতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারিনি।

রূপকুমারের স্ত্রী শুক্লা রানী মজুমদার বলেন, খুনিদের বিচারে যের ফাসি হয়,আমার মতো কোন মেয়ে যেন এভাবে বিধবা না হয়,আমার ৭ বছরের বাচ্চাটা বাবা হারিয়েছে এরকম যেন কারো বাবা হারা না হতে হয়।

জেলা মতুয়া মিশনের সাধারন সম্পাদক মতুয়া অসীম পাল বলেন,আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন রূপকুমার । তার মতো মানুষকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই।

গত বছরের ২৭ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা মতুয়া মিশনের সভাপতি ও হার্ডওয়্যার ব্যবসায়ী রূপকুমার। সে সদরের কমলাপুর গ্রামের অধীর মজুমদারের ছোট ছেলে। ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইল-লোহাগড়া সড়কের শোলমারা কালভার্ট এর কাছে তার রক্তাক্ত দেহ পড়ে থাকে। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আহত করে ফেলে রাখে খুনীরা।

এ ঘটনায় রূপকুমারের স্ত্রী শুক্লা রানী মজুমদার বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন,পরে মামলাটি পি বিআইতে স্থানান্তর করা হয়।

৭ মে রূপকুমার মজুমদার হত্যাকান্ডের দুই আসামী বোড়াবাদুড়িয়া গ্রামের উত্তম দাস ও কমলাপুর গ্রামের বিপ্লব রায় কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। সোমবার দুই আসামীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা।

পিবিআই যশোরের তদন্তকারী কর্মকর্তা এস আই শরীফ এনামূল হক বলেন, দীর্ঘদিন ধরে আসামীদের গতিবিধি নানাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। সন্দেহে প্রমানিত হওয়ায় তাদের কে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে রিমান্ড চাওয়া হয়েছে।

হরিচাঁদ গুরুচাদের ভক্তরাই হলো মতুয়া সম্প্রদায়। যারা জয়ডঙ্কা, কাশি, নিশান নিয়ে চলাচল করে। খুন হওয়া জেলা সভাপতি রূপকুমার মজুমদার কেন্দ্রীয় মতুয়া মিশনের যুগ্ম সাধারন সম্পাদক। জেলার প্রায় লক্ষ মতুয়া অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে বিচার দাবী করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জাতীয় সংসদে একসাথে বাবা মেয়ে শ্বশুর

error: Content is protected !!

মাকে মারাধরের বিচার করায় খুন হলো মতুয়া মিশনের সভাপতি রূপকুমারঃ আটক ২, রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :