ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের গণসংযোগ

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক ফরিদপুরের আলফাডাঙ্গায় গণসংযোগ করেছেন। তিনি সংসদীয় আসন ফরিদপুর-১ এ সরকারের তিন মেয়াদের উন্নয়নের কথা তুলে ধরে গণসংযোগ করেছেন। এ সময় তিনি জনগণকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহŸান জানান।

শুক্রবার বিকেলে আলফাডাঙ্গর পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে গণসংযোগ শেষে রাতে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগে মাহমুদা বেগম কৃক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাবিশ্ব যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের জনগণ অনেক সুখে রয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা হয়েছে বলেই ফরিদপুরসহ এ অঞ্চালের মানুষ দুই ঘন্টা সময়ের মধ্যে রাজধানীতে যাতায়াত করতে পারছে।

রাজধানীতে মেট্ররেল চালু, ঘরে ঘরে বিদ্যুৎ,বঙ্গবন্ধ স্যাটেলাইট-১, পায়রা বন্দর,বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিয়তকরণ, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, মুজিব বর্ষ উপলক্ষে হাজার হাজার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়নের সফলতাসহ সকল ক্ষেত্রে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচন করার জন্য সকলের কাছে নৌকা মার্কায় মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন মাহমুদা বেগম কৃক ।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ফরিদপুর-১ আসনের নমিনেশন চাইবো। এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি প্রাণপ্রিয় নেত্রীর কাছে আবারও ছুটে যাবো। ফরিদপুর-১ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিয়ে পাঠাবো আমরা তারই কাজ করবো। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহব্বান জানান মাহমুদা বেগম কৃক।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, মধুখালী উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মের্শেদা আক্তার মিনা, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান ও পাচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোর-আমনুরা সড়কে শতাধিক গর্ত ও ঝুঁকিপূর্ণ সাঁকো, চরম দুর্ভোগে হাজারো মানুষ

error: Content is protected !!

মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের গণসংযোগ

আপডেট টাইম : ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :