ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় খ্যাতিমান সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন পালনের কর্মসূচি

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী জেলার পাংশায় খ্যাতিমান সাহিত্যিক, পাংশার কৃতি সন্তান এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন আগামী ৩রা নভেম্বর। এবারই প্রথম এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব দিবসটি পালনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্য অনুরাগকে উৎসাহিত করতে মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনার বিষয় “এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্য”। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ২রা নভেম্বর পাংশা জর্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩রা নভেম্বর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানে তাৎক্ষণিক অনলাইন কুইজ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। কুইজে ইন্টারনেট সংযোগ ও কিউআর কোড স্ক্যানারসহ শিক্ষার্থীদের একটি স্মার্ট ফোন নিয়ে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব এসব তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর কোনো ছবি নাই।

পাংশার মাগুড়াডাঙ্গী গ্রামে ১৮ কার্তিক ১২৯৫ (১৮৮৮) এয়াকুব আলী চৌধুরীর জন্ম। তিনি পাংশা হাইস্কুল থেকে এমই এবং রাজবাড়ী সূর্যকুমার ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও বিএ ক্লাসে পড়ার সময় দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে পড়ায় তিনি পড়ালেখা ছাড়তে বাধ্য হন।

প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় স্বীয় অগ্রজ মাসিক সাহিত্য পত্রিকা কোহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী রোগাক্রান্ত হয়ে অক্ষম হয়ে পড়লে তিনি ঐ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।

এয়াকুব আলী চৌধুরী ১৯১৪-১৫ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার জোরওয়ারগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করেন। এরপর রাজবাড়ী সূর্যকুমার ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯২০-২১ খ্রিস্টাব্দে পাংশা হাইস্কুলে শিক্ষকতা করার সময় তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং ফলস্বরূপ ব্রিটিশ সরকারের হাতে কারাদণ্ড ভোগ করেন। কারামুক্তির পর শিক্ষকতায় ইস্তফা দিয়ে তিনি কলকাতায় যান এবং মেজো ভাই আওলাদ আলী চৌধুরীর সাথে সাংবাদিকতায় যোগ দেন।

এয়াকুব আলী চৌধুরীর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৯) ও মানব মুকুট (১৯২২)। এছাড়া বাংলা একাডেমী এয়াকুব আলী চৌধুরী অপ্রকাশিত রচনা নামক একটি গ্রন্থ প্রকাশ করেছে।

১৯৪০ সালের ১৫ই ডিসেম্বর এয়াকুব আলী চৌধুরীর মৃত্যু হয়। পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে তার সমাধি রয়েছে। প্রতি বছর ১৫ই ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকী পালিত হয়। এবারই প্রথম তার জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন: ইউএনও কার্যালয়ের ব্যতিক্রমী বার্তা

error: Content is protected !!

পাংশায় খ্যাতিমান সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মদিন পালনের কর্মসূচি

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :