ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শত শত ঘর

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কয়েক শ ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে যাঁদের ঘর পুড়ে গেছে, তাঁরা রাস্তায় এসে ভিড় করেছেন। তাঁদের মধ্যে রিকশাচালক রফিকুল পোড়া ঘর দেখে কান্নায় ভেঙে পড়েন। রফিকুল বলেন, ‘আমি রিকশা চালিয়ে যা আয় করেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ রফিকুলের মতো বস্তির আরও অনেকে আগুনে সব হারিয়েছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান এর আগে জানান, আজ ভোররাত চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সকালে গণমাধ্যমকে বলেন, ভোররাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শত শত ঘর

আপডেট টাইম : ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :