ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে যুবলীগ নেতা তানভীর রহমান রাজুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে

সেই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোষ্ট করায় যুবলীগ নেতা তানভীর রহমান রাজুর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও তাকে আটকের পর জেল-হাজতে প্রেরণের ঘটনায় মাগুরার মহম্মদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে ডাকবাংলো চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সর্বস্তরের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারন জনগন এই মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সহ সভাপতি আল ইমরান, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. ঈদুল শেখ, মাগুরা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার রুপালি এবং লিখিত স্বারকলিপি পাঠ করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী। মানববন্ধন শেষে নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের মাধ্যমে মাগুরার জেলা প্রশাসক বরারবর স্বারকলিপি পেশ করেন।

অভিযোগ থেকে জানা যায়, ২ ফেব্রুয়ারি তানভীর রহমান রাজুর বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার পর রাজুকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। লিখিত অভিযোগে তারা আরো উল্লেখ করেন, গত বছরের ২৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যানের হাস্যোজ্জল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

এছাড়া তিনি বিধি লঙ্ঘণ করে এসএসসি ২০২২ পরীক্ষার হলে অনাধিকার প্রবেশ করে যা দৈনিক সময়ের প্রত্যাশা সহ বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। তিনি উপজেলা সদরের নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্ধোধনের সময় বেপর্দা অবস্থায় মোনাজাতে অংশ নেওয়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। তার একাধিক বিতর্কিত কর্মকান্ড সামপ্রতিক সময়ে তানভীর রহমান রাজু ফেসবুতে তুলে ধরায় ২ ফেব্রুয়ারি মহিলা ভাইস চেয়ারম্যান তানভীর রহমান রাজুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যা নারী মহলসহ সচেতন জনগনের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

উজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, স্বারকলিপির বিষয়ে ডিসি স্যারের সাথে কথা বলেছি। তিনি এটাকে পাঠিয়ে দিতে বলেছেন। আজকের মধ্যেই পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা

error: Content is protected !!

মহম্মদপুরে যুবলীগ নেতা তানভীর রহমান রাজুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে

সেই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

আপডেট টাইম : ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :