ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ডাকাত দলের ২ ডাকাত সদস্য আটক  

মাগুরার মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার আউনাড়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে শাহানেওয়াজ ওরফে মোহর আলী নামের এক পল্লী চিকিৎসকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ আন্ত;জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করেছে।  বৃহস্পতিবার গভীররাতে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের মৃত মাসুদের ছেলে সোহেল ওরফে রোমান(২৪) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার দিস্তাইল গ্রামের মৃত বেলায়েত খন্দকারের ছেলে সেলিম খন্দকার ওরফে আবু হানিফ (৫৫)।
এ ঘটনায় মোহর আলীর বাড়ি পরিদর্শন করেছেন মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার মোহম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহীম ও মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কয়েক কিলোমিটার দূরে অজোপাড়া গায়ে চিকিৎসক মোহর আলীর বাড়ি। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৫জনের মুখোশ পরা একদল ডাকাত মোহর আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির মেইন গেটের গ্রীলের তালা খুলে বাড়ির ভিতরে ঢোকে।
এরপর সিসি টিভি ক্যমেরার মুখে কাপড় দিয়ে বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ২০ হাজার টাকা, ৫ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার স্বর্ণলংকার, ১২ হাজার টাকা মূল্যের একটি স্যামস্যাং মোবাইল সেট এবং ২০ হাজার টাকা মূল্যের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার লুট করে নিয়ে পালিয়ে যায়। পরতর্তীতে ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়।
পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে উপজেলার পাল্লা মধুমতি নদী ঘাট এলাকার থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ডাকাতির ৬ হাজার নগদ টাকা কিছু স্বণ্যলংকার উদ্ধার করে এবং তাদের তথ্য ডাকাতির মোবাইল সেট ও সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার মোহর আলীর বাড়ির উত্তর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।
মহম্মদপুর ওসি তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় মোহর আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। আটককৃত আসামীদের তথ্যমতে অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
০১৯১১৭৩১৩৭৩
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ডাকাত দলের ২ ডাকাত সদস্য আটক  

আপডেট টাইম : ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ :