ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই পুলিশ সদস্য বরখাস্ত

মহম্মদপুরে থানা হাজত থেকে পালিয়ে যাওয়া সেই আসামী গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর থানা হাজত থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামী সোয়েব মোল্যা (২৫) ফের গ্রেপ্তার হয়েছে। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ফিল্মি ষ্টাইলে হাজতখানার রড বাঁকা করে গত সোমবার (২৪ জুলাই) দুপুরে কৌশলে পালিয়ে যায় ৬ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামী। থানা হাজাত থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহিন এবং ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সামমিয়ক বরখাস্ত করা হয়েছে। এদিকে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ধূর্ত ওই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়েব মোল্যা উপজেলার রোনগর গ্রামের মৃত: সিদ্দিক মোল্যার ছেলে।

জানা যায়, একটি চুরির মামলায় নড়াইল আদালত শোয়েব মোল্যার ৬ বছরের দন্ডাদেশ দেন। এরপর থেকেই সে পলাতক ছিল। গত রোববার (২৩ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। পরের দিন সোমবার দুপুরে সবার অজান্তে হাজতখানার রড বাঁকা করে কৌশলে পালিয়ে যায় ধূর্ত আসামী শোয়েব মোল্যা। এরপর পুলিশ বিভাগে শুরু হয় তোলপাড়।

হাজত থেকে পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টীম তৎপর হয়ে ওঠেন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ধূর্ত ওই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মহম্মদপুরে থানা হাজত থেকে আসামী পলায়নের এটিই প্রথম ঘটনা।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল আলম বলেন, ‘হাজত থেকে পলাতক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের একটি চৌকশ দল গ্রেপ্তার করেছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

দুই পুলিশ সদস্য বরখাস্ত

মহম্মদপুরে থানা হাজত থেকে পালিয়ে যাওয়া সেই আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
মোঃ কামরুল হাসান, বিশেষ প্রতিনিধ, মাগুরা :