দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৯৩
বার পঠিত
মহম্মদপুরে ট্রলির গতি কেড়ে নিল চালকের প্রাণ
মোঃ কামরুল হাসানঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার যশপুর ঈদগাহের সামনে পাঁচ চাকার দ্রুত গতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইয়াকুব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের খালপাড় এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী জালাল মিয়া জানান, ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে ইট ভাটার মাটি বোঝায় কয়েকটি ট্রলি রাস্তায় প্রতিযোগীতার মাধ্যমে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি যশপুর ঈদগাহের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই চালক ইয়াকুবের মৃত্যু হয়। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় অন্যান্য ট্রলিগুলো পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে।
মোঃ কামরুল হাসানঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার যশপুর ঈদগাহের সামনে পাঁচ চাকার দ্রুত গতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইয়াকুব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের খালপাড় এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী জালাল মিয়া জানান, ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে ইট ভাটার মাটি বোঝায় কয়েকটি ট্রলি রাস্তায় প্রতিযোগীতার মাধ্যমে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি যশপুর ঈদগাহের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই চালক ইয়াকুবের মৃত্যু হয়।
বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় অন্যান্য ট্রলিগুলো পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে।