দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মামুনুর রশিদ মিলনঃ শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল ৯:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম। মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার পরিবেশ ব্যাহত হবে। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ, চিকিৎসকদের আইনগত সুরক্ষা এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিও তুলে ধরা হয়। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
মামুনুর রশিদ মিলনঃ
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল ৯:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার পরিবেশ ব্যাহত হবে। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ, চিকিৎসকদের আইনগত সুরক্ষা এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিও তুলে ধরা হয়। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।