ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে চর্মকারের বাটালের আঘাতে কৃষকদল নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. কামরুল হাসানঃ

মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর্মকারের ধারালো বাটালের আঘাতে নুর আলম ভাষান (২৫) নামের এক কৃষকদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভাষান উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়কের পদে রয়েছেন। এ ঘটনায় ভাষানের মা কোহিনূর বেগম বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

–

হামলাকারী বিদ্যুৎ রুবিদাস (৩২)। উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা।তার পিতার নাম গনেশ রুবিদাস।

–

পুলিশ সূত্রে জানায়, বিদ্যুৎ রুবিদাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে চর্মকার হিসেবে দিনমজুরে কাজ করেন। গত পনের দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎ এর কাছে পাঁচশত টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি বিদ্যুৎয়ের কাছে জুতা আনতে যান। তখন বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরো কয়েক দিন দেরি হবে।

–

এ বিষয়টি নিয়ে চর্মকারের সাথে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপনেয়। পরে চর্মকার বিদ্যুৎ তার কাজের চামড়া কাটা ধারালো বাটাল দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

–

স্বজনদের সাথে বলে জানা যায়, কৃষকদল নেতা ভাষানের অবস্থা এখনও আশংকাজনক রয়েছে। সোমবার সকাল সাতটায় চিকিৎসক গণ তার আঘাতের স্থানে অস্ত্রপাচার করেন। তার একটি কিডনি বাতিল হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
এদিকে ঘটনার প্রতিবাদে মহম্মদপুর উপজেলা কৃষকদল সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে।

–

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে মাগুরা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী

error: Content is protected !!

মহম্মদপুরে চর্মকারের বাটালের আঘাতে কৃষকদল নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :