ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে ঘর-বাড়ী ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে গত (৫ আগস্ট) সোমবার সরকার পতনের দিনই উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের বাসিন্দা (বীর মুক্তিযোদ্ধা) মৃত: আজহারুল ইসলাম (চুন্নু), তিনি সাবেক সেনাবাহিনীর একজন সার্জেন ছিলেন। ১৯৯২ সালের রিটায়ের্ড করেন। উনার ঘর-বাড়ী ও আসবাবপত্র ভাংচুর করেন দুষ্কৃতকারীরা। এই ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ ছাবিহা সুলতানা।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ফররুল আহমেদ মুকুলের নেতৃত্বে, স্বপন মিয়া, বাদল আহমেদ, মাহমুদুল হক কানন, হিরণ মিয়া, গোলাম মাওলা, গোলাম কিবরিয়া, মামুন মিয়া, মাসুম মিয়া, আরমান, মান্নান মিয়া, চাঁন মিয়া ও তোফাজ্জল হোসেনসহ দুষ্কৃতকারীদের একটি দল গত ৫ আগস্ট সোমবার বাড়ীতে ঢুকে বাড়ী ও আসবাবপত্র ভাংচুর করে। নগদ টাকা, স্বর্ণের গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ৮ লক্ষ টাকা ফসলী জমি কেটে ফেলে এবং ৫ টি দোকান ভাংচুর করে।
গত ৬ আগস্ট মঙ্গলবার দুষ্কৃতিকারীরা আমার বাড়ীতে আবারো আক্রমণ করে একটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয় ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। অভিযোগকারী আরও জানান, আমার ৩ ছেলে তারা সবাই দেশের বাহিরে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আছে।
তার মধ্যে একজন পুলিশ অফিসার শান্তি রক্ষা মিশনে রয়েছে। এমতাবস্থায় বাড়ীতে কোন পুরুষ লোক না থাকায় এবং দেশের সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে পূর্ব শত্রুুতার জেরে বিবাদীরা অজ্ঞাত আরো ৮/১০ জন দুষ্কৃতকারী মিলে আমাদের আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যেই লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে আমি মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ ফররুল আহমেদ মুকুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি আবুুল কাশেম ভূঁইয়ার মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি ৫ আগস্ট অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্তে সত্যতাও পেয়েছি, তাদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটিয়েছে। নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের মাটি থেকেই বিদ্রোহ শুরু হবেঃ -নাহিদ ইসলাম

error: Content is protected !!

মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে ঘর-বাড়ী ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :