ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

-ছবি প্রতীকী।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর ঝিলিক (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার দিগনগর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝিলিক পবনবেগ মালোপাড়া এলাকার অসীম কুমার বিশ্বাসের মেয়ে ও খোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২৩ মে) দুপুরে ঝিলিক তার পরিবারের সদস্যদের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকালে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।

আলফাডাঙ্গা থানার এস আই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :