ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে‘

মধুখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুর রহমান

ফরিদপুরের মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মধুখালী ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক সাংসদ আব্দুর রহমান।
বক্তব্যকালে আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আওয়ামী লীগের আমলেই দেশে বেশি উন্নয়ন হয়। তাঁর মধ্যে ফরিদপুর-১ আসনের রেলপথ পুনঃ চালু, চন্দনা-বারাশিয়া পুনঃ খনন ও মাঝকান্দি-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়ক দৃশ্যমান। আমি আপনাদের সন্তান সুখে দুখে বিপদে আপদে আপনাদের পাশে সব সময় পাবেন।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের মানুষ অসাম্প্রসায়িক শান্তি শৃঙ্খল ভাবে সকলে বসবাস করতে পারে। আগামী দূর্গাপূজা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার, উৎসব সবার। পূজা উদযাপন পরিষদের মধুখালী উপজেলা শাখার নতুন কমিটি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আমার উপস্থিতিতে দূর্গাপূজা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি কাজল বসুর পরিচালনায় সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সাম্পাদক  রেজাউল হক বকু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।
সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, ওয়ার্কাস পার্টি, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

‘শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে‘

মধুখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুর রহমান

আপডেট টাইম : ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :