ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীর অসুস্থ আ’লীগ নেতা পেলেন আব্দুল্লাহ আল মামুনের সৌজন্যে প্রধানমন্ত্রীর অনুদান

ফরিদপুরের মধুখালী উপজেলার অসুস্থ আওয়ামী লীগ নেতা এস কে গণি পেয়েছেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসাজনিত অনুদান। এস কে গণি মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক।

জানা যায়, এস কে গণি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার খবর জানতে পেরে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান এনে দেন। গত মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি এক লক্ষ টাকার অনুদানের চেক এসকে গনির হাতে তুলে দেন।

চেক প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা নিরাঞ্জন ভৌমিক নিরু, আবুল কালাম আজাদ ইলিয়াস, মো. রইচ উদ্দিন ফকির, ১০ নং আড়পাড়া ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আ’লীগের সদস্য বদরুজ্জামান বাবু প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের ব্যবস্থা গ্রহণকারী আব্দুল্লাহ আল মামুন তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

তিনি একই আসনের সাবেক এমপি আব্দুর রউফ মিয়ার ছেলে। আল মামুন কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।

আল মামুনের বাবা আব্দুর রউফ মিয়া ১৯৯১ সালে আ’লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ ২৬ বছর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া

error: Content is protected !!

মধুখালীর অসুস্থ আ’লীগ নেতা পেলেন আব্দুল্লাহ আল মামুনের সৌজন্যে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :